‘ইয়াসে’র প্রভাবে বাগেরহাটে নদীর পানি বেড়েছে

‘ইয়াসে’র প্রভাবে বাগেরহাটে নদীর পানি বেড়েছে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১১:৫৫

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বাগেরহাটের নদ-নদী ও খালের পানি বেড়েছে।

মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা থেকে শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, মোংলার পশুর, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সব নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে এক দেড়-ফুট বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন ‘সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি আরও বাড়তে পারে। আমরা ধারণা করছি, দুপুর নাগাদ আরও দুই-তিন ফুট পানি বাড়বে।’

শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য হালিম শাহ বলেন, ‘সকাল থেকে জোয়ারের পানি বাড়ছে। গতকালের থেকে অন্তত ২ ফুট পানি বেড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্কও বাড়ছে।’

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, ‘সর্বশেষ পূর্ণ জোয়ারে বাগেরহাটের বিভিন্ন নদীতে সমুদ্র পৃষ্ঠ থেকে পানির উচ্চতা ছিল দুই দশমিক ১০ মিটার। এখনও পূর্ণ জোয়ার হয়নি। এখন এক দশমিক ৩৮ মিটার পানি রযেছে। দুপুর ১২টা নাগাদ পূর্ণ জোয়ারে এই পানির লেভেল আরও বাড়তে পারে। তবে কী পরিমাণ পানি বাড়বে, এটা বিপৎসীমা অতিক্রম করবে কিনা এই মুহুর্তে বলা যাচ্ছে না।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading