আফ্রিদির বদলে আরেক আফ্রিদি

আফ্রিদির বদলে আরেক আফ্রিদি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৩:২০

অনুশীলনের সময় পিঠের নিচের অংশে চোট লাগায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ থেকে বাদ পড়লেন, অলরাউন্ডার শহিদ আফ্রিদি। আফ্রিদির বদলি হিসেবে মুলতান সুলতানসে সুযোগ পেলেন আরেক অলরাউন্ডার আসিফ আফ্রিদি। এদিকে কোভিড প্রটোকল ভাঙায় বাদ দেওয়া হয়ছে ১৮ বছর বয়সী নাসিম শাহকেও।

শহিদ আফ্রিদি এখন শুধু পিএসএলই খেলেন। সেই টুর্নামেন্টেই খেলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশার কথা জানান ৪১ বছর বয়সী অলরাউন্ডার।

“ পিএসএলের বাকি অংশের জন্য অনুশীলনের সময় পিঠের নিজের অংশে ব্যথা অনুভব করি আমি এবং চিকিৎসকের পরামর্শ নিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে ও আমার দল মুলতান সুলতানসকে সঙ্গ দিতে পারছি না। আমার হৃদয় ভেঙে গেছে, কারণ সত্যিই কঠোর অনুশীলন করছিলাম।”

তার জায়গায় সুযোগ পাওয়া আসিফ আফ্রিদি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ৩৪ বছর বয়সী ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪২টি। তবে পিএসএলে এখনও পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

নাসিম শাহর ছিটকে যাওয়ার কারণ বিস্ময়কর। টুর্নামেন্টের জন্য আবু ধাবি ভ্রমণের আগে লাহোর ও করাচিতে টিম হোটেলে একত্র হতে বলা হয়েছে সব ক্রিকেটারকে। সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, সবশেষ ৪৮ ঘণ্টায় পিসিআর কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল নিয়ে হোটেলে প্রবেশ করতে। কিন্তু নাসিম শাহ যে কোভিড রিপোর্ট নিয়ে হোটেলে আসেন, সেই পরীক্ষা করানো হয় ১৮ মে। এই রিপোর্ট দেখেই তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয় ও পরে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading