আগামীকাল পুঁজিবাজার বন্ধ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | আপডেট ১৪:১৫
আগামীকাল বুধবার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। ‘বৌদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে এদিন দুই পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।
ডিএসই ও সিএসই জানা গেছে, আগামীকাল ২৬ মে, বৌদ্ধ ধর্মাবল্বীদের “বৌদ্ধ পূর্ণিমা” উপলক্ষে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। তাই বুধবার দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান থাকবে। এদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে।
প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার (২৭ মে) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

