এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৮ মে ২০২১ | আপডেট ১১:১০
আগামী বছরের (২০২২ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।
শুক্রবার (২৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। এ সিলেবাস অনুসারে এসএসসি পরীক্ষা হবে ১৫০ দিন পাঠ শেষ এবং এসএসসি হবে ১৮০ দিন পাঠদান শেষে।
এর আগে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরই সিলেবাস দুটি প্রকাশ করলো ঢাকা বোর্ড।
শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়েছে।

