সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে: কমেছে ৭ খাতে
উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ১৭:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে। অন্যদিকে ৭ খাতে দর কমেছে।
সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে জীবন বিমা খাতে বেশি দর বেড়েছে। এই খাতে ১০ শতাংশ দর বেড়েছে। এরপরে সাধারণ বিমা খাতে ৯.৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাংক খাতে ৮.৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৫.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৬ শতাংশ, বস্ত্র খাতে ৩.৭ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৩ শতাংশ, আর্থিক খাতে ৩.২ শতাংশ, সিমেন্ট খাতে ২.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, কাগজ খাতে দশমিক ৪ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- জ্বালানি-বিদ্যুৎ, খাদ্য, সিরামিক, ফার্মা, বিবিধ, সেবা-আবাসন ও পাট খাত।

