স্থগিত আইপিএল’র বাকি ম্যাচ সেপ্টেম্বর-অক্টোবরে: বিসিসিআই

স্থগিত আইপিএল’র বাকি ম্যাচ সেপ্টেম্বর-অক্টোবরে: বিসিসিআই

উত্তরদক্ষিণ | শনিবার, ২৯ মে ২০২১ | আপডেট ২০:৫০

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এবছরের সেপ্টেম্বর-অক্টোবরে জমজমাট এই আসরটি সম্পন্ন হবে। শনিবার (২৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে (এসজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এবারের আইপিএলে ৩ মে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনায়। কলকাতার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের আক্রান্ত হন করোনায়। এর পর ৪ মে আক্রান্ত হন সানরাইজার্স হায়দারাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা।

দুই ফ্র্যাঞ্চাইজির শিবিরে করোনা হানা দেওয়ার পর ৪ মে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ক্লোজডোরে ২৯টি ম্যাচ হওয়ার পর বন্ধ হয়েছিল আইপিএল। এবার আসরের বাকি ৩১ ম্যাচ হবে আরব আমিরাতে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading