মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে: নসরুল হামিদ

মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে: নসরুল হামিদ

উত্তরদক্ষিণ | রবিবার, ৩০মে ২০২১ | আপডেট ০৯:১০

মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রাম বাড়াতে হবে। ২০৪১ সালের বাংলাদেশে এমন দক্ষ কর্মীবাহিনী প্রয়োজন, যাদের দলগত হবে কার্যক্রম সুসংগঠিত্ ও সুপরিকল্পিত ভাবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী শনিবার (২৯ মে) বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) কর্তৃক আয়োজিত “লীডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গেনাইজেন্স” শীর্ষক ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে সমন্বয় করে আধুনিক প্রযুক্তিবান্ধব বিদ্যুৎখাত গঠিত হচ্ছে। এখাতে নেতৃত্ব দিতে হলে নিজেদেরকেও আধুনিক করে গড়ে তুলতে হবে, দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা থাকতে হবে। সেজন্য নিয়মিত প্রশিক্ষণের ভিতর থাকা বাঞ্চনীয়।

এসময় তিনি সকল কর্মকর্তাকে গ্রাহক বান্ধব হয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য নির্দেশ প্রদান করে গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ সেবা প্রদানে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির উপ-পরিচালক/ নির্বাহী প্রকৌশলী/ ডিজিএম পর্যায়ের মোট ৫০জন কর্মকর্তা নিয়ে ১২ দিন ব্যাপী (সপ্তাহে ৩ দিন) ১০ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়াল এই সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) এর রেক্টর মো: মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবসরপ্রাপ্ত) বক্তব্য রাখেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading