সিলেটে ভূমিকম্প: হেলে পড়েছে ৬ তলা ভবন

সিলেটে ভূমিকম্প: হেলে পড়েছে ৬ তলা ভবন

উত্তরদক্ষিণ | রবিবার, ৩০মে ২০২১ | আপডেট ১৪:৫৫

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টার মধ্যে চার দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট অঞ্চল। এতে হেলে পড়েছে একটি ছয়তলা ভবন, বাসিন্দাদের ওই ভবন থেকে সরে যেতে বলা হয়েছে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জনান, নগরীর পাঠানটুলা দর্জিবাড়ী এলাকায় আহাদ টাওয়ার নামের ওই ভবনটি গতকাল শনিবারই হেলে পড়ে।

খবর পেয়ে রাতেই তিনি মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টচার্য্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মেয়রের পরামর্শে রবিবার (৩০ মে) সকাল থেকে ভবনের ১১টি ইউনিটের বাসিন্দারা অন্যত্র সরে যেতে শুরু করেন।

মেয়র আরিফুল বলেন, “ভবনটি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কিনা বা অনুমোদন নেওয়ার পর কোন পরিবর্তন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, “ভবনটির মালিক থাকেন বাহরাইনে। একজন তত্ত্বাবধায়ক ভবনের দেখাশোনা করেন। আমরা বাসিন্দাদের বলেছি, তারা যেন দ্রুত নিরাপদ স্থানে সরে যান।”

রোববার ভোরে আরো একদফা ভূমিকম্প হয়। এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। ভবিষ্যতের বড় বিপদ বিবেচনায় প্রস্তুতির অংশ হিসেবে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading