করোনা: দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৭১০

করোনা: দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৬, শনাক্ত ১৭১০

উত্তরদক্ষিণ | সোমবার, ৩১ মে ২০২১ | আপডেট ১৬:৫৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একইদিনে নতুন করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬১৯ জন। আর করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫৪০ জন।

সোমবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading