করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৮৬

করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৮৬
ফাইল ছবি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১১:২০

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৮৮৬ জন। একইদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন। বিশ্বে মহামারি করোনায় একদিনে সংক্রমণ ও মৃত্যু হার কিছুটা কমেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (১ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৬৫ হাজার ১৪ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৪৯৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ ১৩ হাজার ১৪৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৭৬৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৮৪০ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯৬৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৬৩১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৫০৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading