নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১ জুন ২০২১ | আপডেট ১৩:৫০

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির পর এবার মামলা করলেন জনপ্রিয় গীতিকার ও সুরকার ইথুন বাবু। সোমবার (৩১ মে) ইথুন বাবু নিজেই বাদী হয়ে ঢাকা জজকোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন ইথুন বাবু।

ইথুন বাবু জানান, ‘নোবেলম্যান’ ফেসবুকে তাকে ‘চোর’ অ্যাখ্যায়িত করে ষড়যন্ত্রমূলক পোস্ট দেয়। দেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে কটূক্তিসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এটি মানহানিকর ও লজ্জাজনক।

ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। শ্রোতা-ভক্তসহ সারাদেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙক্ষী আছে। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজকোর্টে মামলা করেছি।’

এর আগে গত ২৩ মে রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। যার নাম্বার ৮৯৯। সংগীতাঙ্গনের বহুল চর্চিত নাম মাইনুল আহসান নোবেল ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন। কিন্তু সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading