ডাক্তারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার অনুমোদন

ডাক্তারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার অনুমোদন

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ০৮:৪০

ডা. মো. ইমরান আলী, ডা. মো. আবু রায়হান, আফসানা ইসলাম কাকলী, মুন্সী ফররুখ হোসাইন ও মৌসুমী ইসলামের বিরুদ্ধে ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৩৬৪ টাকার সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুন) দুদকের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, রাজধানীর শ্যমলী এলকার ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে একটি বিলের মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা আত্মসাতের অপরাধে হাসপাতালটির সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী, উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান, এবং প্রমিক্সো লিমিটেডের প্রোপাইটর মৌসুমী ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন প্রদান করেছে দুদক।

একই হাসপালের মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে ৩টি বিলের মাধ্যমে ২ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৬ টাকা আত্মসাতের অপরাধে ডা. মো. ইমরান আলী, ডা. মো. আবু রায়হান, এবং মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের প্রোপাইটর মুন্সী ফররুখ হোসাইনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরো একটি মামলা দায়েরের অনুমোদন প্রদান করেছে কমিশন।

পাশাপাশি হাসপাতালটির মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে ১টি বিলের মাধ্যমে ৫৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আত্মসাতের অপরাধে ডা. মো. ইমরান আলী, উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান এবং নির্ঝর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলীর বিরুদ্ধে তৃতীয় মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading