কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ৭ জন আটক

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ৭ জন আটক

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ০৮:৫৫

কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের সাতজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০৩টি পাসপোর্ট, নগদ ৩ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, নকল সীলমোহরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, কুমিল্লা সদরের নোয়াপাড়া ও শাসনগাছা এলাকায় মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাবের সদস্যরা। অভিযানকালে পাসপোর্ট দালাল চক্রের ওই সাতজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন তাঁরা।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেতাভূমি গ্রামের কানু মিয়ার ছেলে জসিম উদ্দিন, কুমিল্লা সদরের নোয়াপাড়া গ্রামের জিন্নাহ আলীর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লভ, কুমিল্লা নগরীর মনোহরপুর (রাজেশ্বরী কালিবাড়ি) এলাকার সতীশ চন্দ্রের ছেলে রতন চন্দ্র, শাসনগাছা (ওয়াপদা রোড) এলাকার আবুল কাশেমের ছেলে গোলাম সারোয়ার, জেলার তিতাসের বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শাহাবুদ্দিন, দেবিদ্বারের বইশেরকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম এবং কুমিল্লা সদরের অলিপুর উত্তর পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেকের ছেলে কাজী আবু আল ফেরদৌস।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading