কলাবাগানে চিকিৎসক সাবিরার মৃত্যু: মামলা করেছে পরিবার

কলাবাগানে চিকিৎসক সাবিরার মৃত্যু: মামলা করেছে পরিবার

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ০৯:১০

রাজধানীর কলাবাগান গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে হত্যা মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাত বলা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাতে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২ টার দিকে চিকিৎসকের মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

এদিকে ঘটনার পর পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে এসে পারিপার্শ্বিক অবস্থা এবং আলামত সংগ্রহে নিশ্চিত হয়েছে পরিকল্পিতভাবে চিকিৎসক সাবিরাকে তার কলাবাগানের বাসায় নিজ কক্ষে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা এবং তা ধামাচাপা দেওয়ার জন্য খাটের তোষকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পাশাপাশি আরও একাধিক কারণ নিয়ে এ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে সোমবার (৩১ মে) কলাবাগান ফাস্ট লেনের ৫০/১ বাসা থেকে বেসরকারি হাসপাতাল গ্রীন লাইফ এর রেডিওলজি বিভাগের ওই চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading