লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল ইন্স্যুরেন্স

লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১০:৪০

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (১ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ১ টাকা ১ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭৫ পয়সা।

আগামী ১৪ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading