করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০ হাজার ৩৪৪

করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০ হাজার ৩৪৪

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১০:৫০

করোনা মহামারিতে বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৩৪৪ জন। একইদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (২ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ লাখ ৭৫ হাজার ৫৪৫ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৮০২ জনের। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১৮২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৯১৮ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৩১২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ১৪৬ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৯৯২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading