এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ১২:৫০
শেয়ারহোল্ডারদের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১.৬০ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৬২ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ আগস্ট দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ জুন নির্ধারণ করা হয়েছে।

