কাউন্টারে ট্রেনের টিকিট মিলবে ৮ জুন

কাউন্টারে ট্রেনের টিকিট মিলবে ৮ জুন

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ২০:০০

করোনাকালীন নিষেধাজ্ঞার পর বর্তমানে শুধু অনলাইনেই টিকিট বিক্রি হচ্ছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকিট। মঙ্গলবার (১ জুন) কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে।

নতুন নির্দেশনা অনুসারে, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

কাউন্টার ও মোবাইল অ্যাপস, অনলাইন কোটার অবিক্রিত টিকিট যাত্রা শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা আগে থেকে যে কোনো মাধ্যমে ইস্যু করা যাবে। জারিকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading