জিম্বাবুয়ে সফরে টাইগারদের ৭ দিন কোয়ারেন্টাইন

জিম্বাবুয়ে সফরে টাইগারদের ৭ দিন কোয়ারেন্টাইন

উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ২০:১৬

আসন্ন জিম্বাবুয়ের সফরে বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ারেন্টাইনের সময় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজটি জুলাইয়ে শুরু হবে।

পুরো বিশ্ব জুড়ে কোভিড-১৯ মহামারীটি এখনও আকড়ে আছে। তাই নতুন আবহে ক্রিকেট অঙ্গনে প্রতিটি বিদেশ সফরে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

নিজাম চৌধুরি বলেন, ‘এখনও অবধি যা তথ্য আছে, জিম্বাবুয়েতে ৫/৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাদের। কোন পরিবর্তন হলে এর আওতায় আনা হবে।’

করোনা মহামারীর মধ্যে ইতোমধ্যে দু’টি দেশ নিউজিল্যান্ড ও শ্রীলংকা সফর করেছে বাংলাদেশ। অনুশীলন শুরুর আগে নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন এবং শ্রীলংকায় তিন দিনের রুম কোয়ারেন্টাইনে ছিলো টাইগাররা।

নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্সের উপর বিরূপ প্রভাব ফেলেছিলো। ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাট মিলিয়ে সফরে ছয়টি ম্যাচই হারে টাইগাররা। জিম্বাবুয়ে সফরের সূচি এখনো জানানো হয়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading