২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু: শনাক্ত ১৬৮৭

২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু: শনাক্ত ১৬৮৭

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ২০:২০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্ত কমেছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৭২৪ জনে দাঁড়াল।

এছাড়া একদিনে ১ হাজার ৬৮৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৫ হাজার ৯৮০ জনে পৌঁছেছে।

এর আগে বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৩৪ জন মারা গেছেন। এছাড়া ১ হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৯৪ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading