অনলাইনে শাড়ি ব্যবসায় বিজরী বরকতুল্লাহ

অনলাইনে শাড়ি ব্যবসায় বিজরী বরকতুল্লাহ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ২০:৫০

শোবিজ অঙ্গনের অনেক তারকার মতোই এবার অনলাইন ব্যবসায় নামছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বড় পরিসরে ব‌্যবসা শুরু করেননি বিজরী। সময় কাটানোর জন‌্য অনলাইনে শাড়ি বিক্রি শুরু করেছেন তিনি। অভিনয়ে খুব বেশি সরব নন, বিজরী বরকতুল্লাহ। খুব একটা পর্দায় দেখা যায়ও না এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর।

এ ব্যাপারে অভিনেত্রী বলেন—‘সত‌্যিকার অর্থে সেরকম কিছু নয়। আমি আর বন্ধু মিলে ‘মাই ক্লোসেস্ট স্টোরিস’ নামে একটি শাড়ির পেজ খুলেছি। এটি ছোট পরিসরে শুরু করেছি। ভালোলাগা থেকে চালু করা। মনে হচ্ছিল, মন পরিবর্তনের জন্য এ ধরনের কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার। করোনার কারণে শুটিং কম থাকায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমি শাড়ি পরতে পছন্দ করি। এখান থেকে বেশি শাড়ি আমি নিজেই কিনেছি। ভালো সময় কাটছে।’

বর্তমানে ‘এখানে কেউ থাকে না’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন বিজরী। দাম্পত্য জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। এটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছেন বিজরী। ‘যা কিছু প্রথম’, ‘মুখ ও মুখরতা’সহ বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। জুতসই অনুষ্ঠান পেলে আবারো উপস্থাপনা করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, শোবিজ অঙ্গনের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি ব‌্যবসায় নাম লিখিয়েছেন। তাদের মধ্যে কেউ খুলেছেন রেস্তোরাঁ, কেউবা বুটিক হাউস, কেউবা দিয়েছেন পার্লার-জিমনেশিয়াম। এ তালিকায় রয়েছেন—অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সুজানা জাফর, মোশাররফ করিম-জুঁই, অহনা প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading