সীমাবদ্ধতার কারণে হজে যেতে পারবেন না বাংলাদেশিরা: অর্থমন্ত্রী

সীমাবদ্ধতার কারণে হজে যেতে পারবেন না বাংলাদেশিরা: অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ০১:০০

অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল জানিয়েছেন, মহামারির কারণে পরিবহন বন্ধ থাকাসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বাংলাদেশিরা এবারও হজে যেতে পারবেন না। আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সব সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান না হওয়ায় হজ ক্যাম্প ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে ১ হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও ৪ হাজার দুস্থ ইমামকে সাহায্য দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চার্চ বা গির্জা, কবরস্থান, উপাসনালয়সহ এ ধরনের প্রতিষ্ঠানকে ৩ কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading