ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপস বাস্তবায়ন বিষয়ে সভা আজ

ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপস বাস্তবায়ন বিষয়ে সভা আজ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ জুন, ২০২৬, আপডেট ০৮:২০

দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনায় ‘ফুয়েলপাস বিডি’ মোবাইল অ্যাপ চালুর লক্ষ্যে আজ রবিবার (১৪ জুন) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ সভার আয়োজন করেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বিপিসির চেয়ারম্যানের সভাপতিত্বে সকাল ১০টায় ঢাকাস্থ বিপিসির লিয়াজোঁ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। এতে বিপিসির আওতাধীন তেল বিপণন কোম্পানিগুলোর নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোর মালিকপক্ষ অংশ নেবেন।

সভায় ফুয়েলপাস বিডি অ্যাপের কার্যকর বাস্তবায়ন, ব্যবহার পদ্ধতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা হবে।

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব ফিলিং স্টেশন মালিক ও প্রতিনিধিকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জ্বালানি বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে এই মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে অংশীজনদের মতামত ও সহযোগিতা নিশ্চিত করতেই সভার আয়োজন করা হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading