বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৬:৩৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ মে-৩ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৫.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৫০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ১৫.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল, ঢাকা ব্যাংক, ইমাম বাটন, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে, তাওফিকা ফুডস, স্যোসাল ইসলামী ব্যাংক, ওয়াইম্যাক্স এবং প্রাইম ব্যাংক।

