উপনির্বাচনে অংশ নেবে জাপা: মনোনয়ন ফরম বিক্রি শুরু

উপনির্বাচনে অংশ নেবে জাপা: মনোনয়ন ফরম বিক্রি শুরু
জাতীয় পার্টি

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৬:১৮

তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এজন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে থেকে এই ফরম সংগ্রহ করা যাবে। আগামী সোমবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন।

জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ উপনির্বাচনে ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাপার বনানী কার্যালয় থেকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে।

নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট ভোট গ্রহণ করা হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading