সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাত

সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাত

উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ০১:৪০

শনি ও রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে আসতে পারে। সপ্তাহের মাঝামাঝিতে (বর্ধিত পাঁচদিন) সারাদেশে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে,খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শনিবার (৫ জুন) সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading