সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে

সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে

উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১১:৩০

রাজধানীতে সকাল থেকে কালো মেঘে ছেয়ে ছিলো। সকাল ৮ টার পরে মেঘের গর্জনের সাথে শুরু হয় বৃষ্টি। আর এই বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে পড়ে চাকরিজীবি মানুষেরা।

শনিবার (৫ জুন) সকালে খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, মুগদা, কাজলা, শ্যামপুর, জুরাইন, ডেমরা, পোস্তগোলা, ফরিদাবাদ, মিরপুরের রোকেয়া সরণি, আজিমপুর, মানিকনগরসহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা তৈরি হয় রামপুরা, বাসাবো, গোড়ান, মতিঝিল, পুরানা পল্টন, হাজারীবাগ, ঝিগাতলা, নিমতলী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায়।

ঝিগাতলা থেকে একটি বেসরকারি অফিসের কর্মকর্তা আহসান হাবীব বলেন, ‘সকালে বৃষ্টি হয়ে গরম কিছুটা কমলেও জলাবদ্ধতার করণে রিক্সা পাওয়া যাচ্ছে না। প্রায় ৩০ মিনিট দাড়িয়ে আছি রিক্সার জন্য। দুই একটা রিক্সা পাওয়া গেলেও ভাড়া তিন গুন।’

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তাপপ্রবাহ কমতে পারে। এছাড়া বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। আর এ কারণে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তবে রাজধানীতে সকালে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার রেকর্ড এখনও জানা যায়নি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading