সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৩:৩০

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার ৫১৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৪ কোটি ৯ লাখ টাকা।

ইফাদ অটোস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ২২ লাখ ২৬ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৩ কোটি ১২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, ডাচ-বাংলা ব্যাংক, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading