সিরাজগঞ্জে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৩:২০

সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। শনিবার (৫ জুন) সকালে গ্রেপ্তারদের রাগয়ঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন

গ্রেপ্তাররা হলেন, লালমনির হাট জেলার পূর্ব আমজন গ্রামের খোকা শেখের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও বনচৌকি পূর্বপাড়া গ্রামের রমজান আলীর ছেলে তোহিদুল ইসলাম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারীদের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ জুন) গভীর রাতে জেলার রায়গঞ্জের সিমলা জোরপুড় ঢালে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামতসহ তাদের সকালে রাগয়ঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading