বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা
উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ১৮:১০
দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের বজ্রসহ ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৫ জুন) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়,রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
গতকাল (৪ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ শ্রীমঙ্গলে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ পর্যন্ত এগিয়ে আসতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত এগিয়েছে এবং তা আরো এগিয়ে এসে আবহাওয়াগত পরিস্থিতির অনুকূলে রয়েছে।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, সিলেটে ১০৪ মিলিমিটার, ময়মনসিংহে ৪৫ মিলিমিটার, কুতুবদিয়ায় ৫১ মিলিমিটার, রাজশাহীতে ১২ মিলিমিটার, তাড়াশে ৩১ মিলিমিটার, ডিমলায় ১০ মিলিমিটার।

