রবিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রবিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

উত্তরদক্ষিণ| শনিবার, ৫ জুন ২০২১ | আপডেট ২০:৪৫

টিটি পাড়া হতে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৫ জুন) বিতরণ সংস্থা তিতাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৬ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৫ ঘটিকা পযর্ন্ত ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপংকর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ীর ধলপুর এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading