সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে: জি. এম. কাদের
উত্তরদক্ষিণ| রবিবার, ৬ জুন ২০২১ | আপডেট ২৩:৩০
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি. এম কাদের বলেছেন, ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলায় শিথিলতা দেখালে চরম খেসারত দিতে হবে। তাই খাদ্য সহায়তা নিশ্চিত করে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে।
রবিবার (৬ জুন) এক বিবৃতিতে এসব কথা বলেন জি. এম কাদের।
তিনি বলেন, ক্ষুধার্ত মানুষকে খাদ্য না দিয়ে কখনোই আটকে রাখা যাবে না। পাশাপাশি জেলা পর্যায়ে দ্রুততার সাথে চিকিৎসা সেবা উন্নত করতে হবে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় অসুধ থেকে শুরু করে অক্সিজেন সহায়তা প্রস্তুত রাখতে হবে।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত আশংকাজনক। তাই সীমান্তবর্তী জেলাগুলোতে আরো কঠোরভাবে লকডাউন প্রয়োজন। প্রয়োজনে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন বাস্তবায়নে নিরাপত্তা বাহিনীকে আরো সক্রিয় করা যেতে পারে।

