সিলেটে ফের ভূমিকম্প অনুভূত

সিলেটে ফের ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প

উত্তরদক্ষিণ| সোমবার, ৭ জুন ২০২১ | আপডেট ২২:০০

ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে সপ্তাহের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৭ জুন) সন্ধ্যার দিকে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।

সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এসময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় ভিড় করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮। আর এর উৎপত্তিস্থল ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা আশপাশের এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন- সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

এর আগে গত ২৯ মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট অঞ্চলে প্রায় চারবার ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয় যার সবগুলোর কেন্দ্রস্থল ছিল সিলেটের জৈন্তাপুর এলাকায়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading