করোনা: বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭ হাজার ৬৬৬ জন
উত্তরদক্ষিণ| সোমবার, ৭ জুন ২০২১ | আপডেট ০৮:৪০
বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬৬৬ জন। একই দিনে সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ২৩৯ জনের।
সোমবার (৭ জুন) সকাল পর্যন্ত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য আনুযায়ী করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ৪৩ হাজার ৯১০ জন। আর বিশ্বে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ২০৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫২২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লাখ ২২ হাজার ৭৩৭ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪৯৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ২৮৬ জন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডিয়া। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭২৭ জন।

