ময়মনসিংহে ট্রাকের চাপায় নিহত দুই কৃষক

ময়মনসিংহে ট্রাকের চাপায় নিহত দুই কৃষক

উত্তরদক্ষিণ| সোমবার, ৭ জুন ২০২১ | আপডেট ১৩:৩০

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই কৃষক মারা গেছেন. সোমবার (৭ জুন) সকালে খুরশিদমহল ব্রিজে ট্রাকটি এই দুই কৃষককে চাপা দেয়।

গফরগাঁও উপজেলার পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান দুই কৃষক নিহত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, মানিক মিয়া (৩৩) ও মো. মাসুম (১৭) গফরগাঁও উপজেলার খুরশিদমহল গ্রামের বাসিন্দা।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার সাহায্যে ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলী জানান, প্রতিদিনের ন্যায় চরাঞ্চল থেকে গরুর ঘাস আনতে সকালে মানিক ও মাসুম খুরশিদমহল গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। খুরশিদমহল ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বালু ভর্তি ড্রাম ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading