আগামী ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

আগামী ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

উত্তরদক্ষিণ| সোমবার, ৭ জুন ২০২১ | আপডেট ১৪:২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (৮ জুন)। আবেদন করা যাবে ২২ জুন পর্যন্ত। আগামী ২৮ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।

সোমবার (৭ জুন) এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘আমরা পরীক্ষা নিয়ে নয়, ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকি। তাই যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।’

তিনি বলেন, ‘করোনার কারণে এমনিতেই এই প্রক্রিয়া ৭-৮ মাস পিছিয়েছে। এখন যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার পর আমরা নেই তাহলে আরও পিছিয়ে যাবে। করোনা মহামারিতে শিক্ষার্থীরা এমনিতে নানান সমস্যায় আছে। হতাশার মধ্যে আছে। তাই তাড়াতাড়ি এ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।’

এদিকে, দেশে করোনা সংক্রমণ এবং সরকারি বিধিনিষেধের মধ্যে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading