মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করেও অভিবাসিবিরোধী অভিযান

মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করেও অভিবাসিবিরোধী অভিযান

উত্তরদক্ষিণ| সোমবার, ৭ জুন ২০২১ | আপডেট ১৯:১০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসি বিরোধী অভিযানে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

রবিবার (৬ জুন) মধ্যরাতে যৌথ অভিযানে সাইবারজায়ার একটি নির্মাণাধীন প্রজেক্ট থেকে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ শ্রমিকদের বৈধতা ও দেশে ফিরে যাওয়ার সুযোগ চলছে। আর এর মধ্যেই অভিযান চালালো প্রশাসন। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়ার ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ এবং পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক। প্রায় তিন মাস আগে থেকে সরকারের একাধিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এই প্রজেক্টের ওপর নজর রাখছিলেন বলে জানান অভিবাসন বিভাগ প্রধান।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ বলেন, নারী ও শিশুসহ ২০২ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৫৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার অভিযোগ আনা হয়েছে। তবে আটকের পর তাদের সবাইকে করোনা পরীক্ষার জন্য পুত্রজায়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

খায়রুল দিজাইমি দাউদ বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading