করোনা: রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

করোনা: রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| বুধবার, ১৬ জুন ২০২১| আপডেট ১১:২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

উপ-পরিচালক জানান, মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর আটজন উপসর্গে মারা গেছেন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading