অক্ষয়ের কুশপুতুল দাহ: সিনেমার নাম পরিবর্তনের দাবি

অক্ষয়ের কুশপুতুল দাহ: সিনেমার নাম পরিবর্তনের দাবি
অক্ষয় কুমার

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ১৭:২০

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ‘পৃথ্বীরাজ’। এই সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সিনেমাটির নাম পরিবর্তনের দাবি জানিয়েছে ইন্ডিয়ান ক্ষত্রীয় মহাসভা।

সম্প্রতি সংগঠনটি এ নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেছে। সেখানে জানানো হয়েছে, যদি নির্মাতারা দাবি না মানেন তাহলে ‘যোধা আকবর’ ও ‘পদ্মাবত’ সিনেমার মতো বাধার মুখে পড়তে হবে তাদের। ইন্ডিয়ার চণ্ডীগড়ে পৃথ্বীরাজ সিনেমার প্রযোজক ও এর প্রধান অভিনেতা অক্ষয় কুমারের কুশপুতুল জ্বালিয়েছে আন্দোলনকারীরা।

ঐতিহাসিক-ড্রামা ঘরানার পৃথ্বীরাজ সিনেমাটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় আছে যশ রাজ ফিল্মস। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন সাবেক মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার। এছাড়া এতে সঞ্জয় দত্তকেও দেখা যাবে।

ইন্ডিয়ার ক্ষত্রীয় মহাসভা জানিয়েছে, সিনেমার নাম শুধু পৃথ্বীরাজ রাখা যাবে না। এ ক্ষেত্রে ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ অথবা ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ রাখতে হবে। শুধু তাই নয়, এতে কোনো বিতর্ক অথবা ইতিহাস বিকৃতি হয়েছে কিনা তা নিশ্চিত হতে সিনেমাটি মুক্তির আগে ক্ষত্রীয় ও রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিকে দেখাতে হবে বলে তাদের দাবি।

এর আগে সিনেমাটির নাম শুধু ‘পৃথ্বীরাজ’ রাখা নিয়ে আপত্তি করেছে করণী সেনা। ইন্ডিয়ার কট্টরপন্থী সংগঠনটি দাবি জানায়, এটির নাম ‘বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ রাখতে হবে। এখানেই শেষ নয়, সিনেমা মুক্তির ব্যাপারে বেশ কয়েকটি শর্ত রাখেন করণি সেনার যুব শাখার সভাপতি সুরজিৎ সিং রাঠোর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading