২০ জুন স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৮ জুন ২০২১| আপডেট ২০:৩৭
পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন রবিবার (২০ জুন) থেকে স্পট মার্কেটে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি চারটি হলো : এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাটা সু এবং ইউনিয়ন ক্যাপিটাল।
জানা গেছে, কোম্পানি চারটির শেয়ার লেনদেন ২০ থেকে ২১ জুন পর্যন্ত স্পট মার্কেটে হবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী ২২ জুন কোম্পানি চারটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

