রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ০৯:৩০

রাজধানীর ধানমন্ডি এলাকায় সড়ক দুর্ঘটনায় বসির উদ্দিন তালুকদার নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডিতে এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, মিরপুর জোনে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন বসির উদ্দিন তালুকদার। ডিউটি শেষ করে বাইসাইকেলে করে তিনি বাসায় ফিরছিলেন। ধানমন্ডি সাত নম্বরে এলে অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন‌্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, বসির উদ্দিন তালুকদারের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার কান্তিপাশা গ্রামে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading