প্রাইম ব্যাংকের ভাইস-চেয়ারম্যানের মৃত্যু

প্রাইম ব্যাংকের ভাইস-চেয়ারম্যানের মৃত্যু

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ১৪:২৫

ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মেরিনা ইয়াসমিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মেরিনা ইয়াসমিন তালিকাভুক্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন বিএপিএলসি’র চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।

মরহুমার নামাজের জানাজা শনিবার ১৯ জুন, ২০২১ বাদ এশা কুলাউড়ায় অনুষ্ঠিত হবে।

মেরিনা ইয়াসমিন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি ইস্ট কোস্ট গ্রুপের ভাইস-চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও নানা সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading