ডিআইজি প্রিজনস পার্থ গোপালের জামিন

ডিআইজি প্রিজনস পার্থ গোপালের জামিন
পার্থ গোপাল

উত্তরদক্ষিণ| শনিবার, ১৯ জুন ২০২১| আপডেট ২০:৪০

দুর্নীতির মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত।

শনিবার (১৯ জুন) দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জুলফিকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

২০১৯ সালর ২৮ জুলাই সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল পার্থ গোপালের বাসায় অভিযান চালায়। অভিযানে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

২০২০ সালের ৪ নভেম্বর আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করে বিচার শুরু আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন আদালতে গত বছরের ২৪ আগস্ট চার্জশিট জমা দেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading