আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরা ৮ জন করোনা আক্রান্ত
উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ০৯:২০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে দেশে ফিরে আসা ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত তিন ইন্ডিয়ান শিক্ষার্থী রয়েছেন। শুক্রবার ও শনিবার (১৯ জুন) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৩ ইন্ডিয়ান শিক্ষার্থীসহ ৪৭ জন ইন্ডিয়াফেরত করোনা পজিটিভ হলেন। এদিকে শনিবার স্থলবন্দর দিয়ে ৩১ বাংলাদেশি ফিরেছেন।
শুক্রবার এক ইন্ডিয়ার শিক্ষার্থীসহ দুই মহিলার করোনার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। করোনা পজেটিভ দুইজনের মধ্যে একজন ফেনীর মহিলা, যার বয়স ৪৭ বছর এবং দুইজন পুরুষ। অপরজন কুমিল্লায় একটি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত এক তরুণী শিক্ষার্থী রয়েছে। যার বয়স ২৫ বছর। আর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্ডিয়াফেরত বিভিন্ন বয়সের চার বাংলাদেশি পুরুষ ও বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত আরো দুই ভারতীয় তরুণীর করোনার শনাক্ত হয়। তারা সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের আসেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ২৭০টি নমুনা পরীক্ষার ফল আসে। যার মধ্যে এক ইন্ডিয়ান শিক্ষার্থী ও এক মহিলা বাংলাদেশিসহ ২০ জনের ফল পজেটিভ হয়। শনিবার ৩৬৬টি নমুনা পরীক্ষার ফল পৌঁছে। বাংলাদেশে অধ্যয়নরত দুই ইন্ডিয়ার তরুণী শিক্ষার্থী ও ইন্ডিয়াফেরত চার বাংলাদেশি পুরুষসহ ৩৩ জনের ফলাফল পজেটিভ আসে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুই দেশে আটকে পড়া যাত্রীরা উভয় দেশে নিযুক্ত হাইকমিশনারের অনুমতি এবং দুই দেশের সরকারের কিছু নির্দেশনা অনুসরণ করে যাতায়াত করছেন। শনিবার ৩১ জন ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন। একই সময় একজন ইন্ডিয়া ফিরে গেছেন।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গত দুইদিনে বাংলাদেশের মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ৩ ইন্ডিয়ার শিক্ষার্থীসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও ইন্ডিয়ার তিনজন নারী। বর্তমানে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে মেডিকেলে অধ্যয়নরত ইন্ডিয়ার শিক্ষার্থীরাও ফিরছেন। তাদেরকে ঢাকার ব্র্যাক সেন্টারে কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

