সিলেটে শিক্ষিকার গলাকাটা ও গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে শিক্ষিকার গলাকাটা ও গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১০:০৫

সিলেটের ওসমানীনগরের দয়ামীরে নিজ ঘর থেকে এক স্কুল শিক্ষিকা ও তার বাড়ির কাজের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে দয়ামীরের সোয়াইরগাওয়ে নিজ ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন, ওই বাড়ির ডা. বিজয় দে’র স্ত্রী তপতী রানী দে (৫০) ও তার বাসার কাজের সহযোগী গৌরাঙ্গ বৈদ্য। তপতী রানী সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ জানায়, তপতী রানীর চিকিৎসক স্বামী ও ছেলে বিকেলে প্রাইভেট প্রাকটিসে গিয়েছিলেন। তখন বাসায় তিনি এবং গৃহকর্মী গৌরাঙ্গ অবস্থান করছিলেন। রাতে স্বামী বাসায় ফিরে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। পরে পুলিশে খবর দেন।

সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিক করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ঘরের দরজা ভেঙে মেঝে থেকে তপতী রানীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এসময় বসত ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কাজের ছেলে গৌরাঙ্গেরও লাশ উদ্ধার করা হয়েছে।’

তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading