করোনা ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১১:৪৫

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রোববার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রবিবার (২০ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, মৃত ১০ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর নয়জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর সাত জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং নওগাঁর এক জন রয়েছেন।

এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২০৩ জন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৭৭ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৬৫ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading