করোনায় প্রশংসনীয় বাণিজ্যিক সেবা প্রদানের জন্য এ্যাওয়ার্ড পেল মহাসাগর.কম

করোনায় প্রশংসনীয় বাণিজ্যিক সেবা প্রদানের জন্য এ্যাওয়ার্ড পেল মহাসাগর.কম

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১০:৪২

করোনায় লকডাউনের কবলে গৃহবন্দি মানুষের পাশে নিত্যপণ্যের বাণিজ্যিক সেবা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। নিজেদের কাজের স্বীকৃতি স্মরূপ এ সকল প্রতিষ্ঠানকে ‘ই-কমার্স মুভারর্স এ্যাওয়ার্ড প্রদান করেছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

ই-ক্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এম.পি) অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মহাসাগর.কম-কেও ‘ই-কমার্স মুভারর্স এ্যাওয়ার্ড’ প্রদান করেন। প্রতিষ্ঠানের পক্ষে এ্যাওয়ার্ড গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম।

বাণিজ্যিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি এই সকল প্রতিষ্ঠানের সংগঠন ই-ক্যাব। নিত্যপণ্য সামগ্রী ক্রেতার নিকট খুব সহজে পৌঁছে দেয়ার মাধ্যমে মহাসাগর.কম সেতুবন্ধন তৈরি করেছে সমগ্র বাংলাদেশে। ই-ক্যাব তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাজের গতি ফেরাতে সরকারের নানা উদ্যোগ প্রশংনীয়। উদ্যোক্তাদের অর্থায়ন করার পাশপাশি প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্যিক সেবা আরো সহজ করতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সরকার।

‘ই-কমার্স মুভারর্স এ্যাওয়ার্ড’ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মহাসাগর.কমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গতানুগতিক বাণিজ্যিক সেবায় ভোগান্তির পাশাপাশি প্রতারিত হচ্ছে ক্রেতা ও বিক্রেতা। কিন্তু এর সহজ সমাধান নিয়ে আমাদের ভাবতে হবে। মহাসাগর.কম সময়ের সাথে ক্রেতার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে বাজারে টিকে আছে। পণ্যের গুণগত মানই আমাদের ক্রেতা বৃদ্ধি করেছে। ক্রেতার সন্তুষ্টি অজর্নের মাধ্যমে বর্তমান বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে স্থান পেয়েছে মহাসাগর.কম। খুব শীঘ্রই সারাদেশে আমাদের আউটলেট খোলার মাধ্যমে পণ্য সরবরাহের কাজটি আরো ত্বরান্বিত করা হবে।

উল্লেখ্য যে, মহাসাগর.কম-এর যাত্রা শুরু করে ২০১৫ সালে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading