টপটেন গেইনারের শীর্ষে ন্যাশনাল ফিড মিল

টপটেন গেইনারের শীর্ষে ন্যাশনাল ফিড মিল

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১৫:৪১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ জুন) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৬৪২ বারে ১ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২০টি শেয়ার লেনদেন করে।

স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রবিবার (২০ জুন) কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রবিবার কোম্পানিটির দর ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৪ টাকা ৯০ দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আমান ফিড, ফরচুন সুজ, সাফকো স্পিনিং, খান ব্রাদার্স পিপি ওভেন, রানার অটোমোবাইলস ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading