সিএসসি’তে সূচক-লেনদেনের উত্থান হলেও পতন দেখল ডিএসই

সিএসসি’তে সূচক-লেনদেনের উত্থান হলেও পতন দেখল ডিএসই

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১৬:১০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ জুন) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।

রবিবার (২০ জুন) ডিএসইতে এক হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ টাকার। রবিবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়েছে। সূচকটি ১৭ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

সিএসইতে লেনদেন হয়েছে মোট ১৫৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading