ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির ২৪১ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির ২৪১ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১৭:৪১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২০ জুন) ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৮০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪১ কোটি ৩০ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

৬৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিএটিবিসি। ন্যাশনাল ফিড মিল ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, অ্যারামিট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢকা ডাইং, ঢাকা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ম্যারিকো, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, পেনিনসুলা, ফনিক্স ফিন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, রেনেটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading